Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

টাকার লোভে স্বর্ণ বিক্রি

নবাবগঞ্জে বন্ধুকে নেশাজাতীয় খাবার খাইয়ে অজ্ঞান

আট দিন পর মৃত্যু, শাস্তি দাবি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বন্ধুরা মিলে আরেক বন্ধুকে ডেকে নিয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে। চিকিৎসাধীন অবস্থায় ৮ দিন পরে রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যায় দেব মজুমদার (১৫)। এ ঘটনায় হত্যাকারীদের বিচার দাবি করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার নবাবগঞ্জ থানার সামনে নিহত দেবের স্বজনও স্থানীয়রা হত্যার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়।

জানা যায়, যন্ত্রাইল ইউনিয়নের হরিশকূল গ্রামের কল্প বাউল ও বিজয় পোদ্দার ২৪ ফেব্রুয়ারি একই গ্রামের দেব মজুমদারকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর দেবকে তার চাচার ঘরের দেড় ভরি ওজনের স্বর্ণের গহনা নিয়ে আসতে বললে সেটি নিয়ে আসে। পরে তারা নবাবগঞ্জ এক স্বর্ণের দোকানে গিয়ে কিছু স্বর্ণ বিক্রি করে। এরপর ওই দুই বন্ধু দেবকে নেশা খাওয়া। এতে দেব অসুস্থ হয়ে পড়লে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে স্বজনদের জানায়। দেবের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সে রোববার রাতে মারা যায়। এ ঘটনায় নিহতের চাচা প্রশান্ত মজুমদার বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা করেন। এদিকে দেবের মৃত্যুর খবর শুনে লাশ দাহ করার আগেই এলাকার বেশ সংখ্যক নারী পুরুষ সোমবার বিকালে নবাবগঞ্জ থানার সামনে মানববন্ধন করে। এ সময় তারা দ্রুত এ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম