Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

গাজীপুরে ছুরিকাঘাত করে পৌনে দুই লাখ টাকা ছিনতাই

গুরুতর আহত সেলসম্যান

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গাজীপুর মহানগরীর গাছা এলাকায় প্যারাসুট নারিকেল তেল কোম্পানির ডিস্ট্রিবিউশনের কাজে নিয়োজিত এক সেলসম্যান ও প্রাইভেটকার চালকসহ তিনজন ছিনতাইকারীর কবলে পড়েছেন। এ সময় ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ১ লাখ ৮১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই। রোববার রাত ৯টা গাজীপুর মহানগরীর গাছা থানাধীন গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সেলসম্যান ও তার সহকর্মীরা ব্যবসার টাকা নিয়ে যাওয়ার সময় তিনজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা ১,৮১,০০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় ছুরিকাঘাতে ডিস্ট্রিবিউটর সেলিম গুরুতর আহত হন। এছাড়া আহত হয়েছেন রাজন ও এরশাদ।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তাইরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে গুরুতর আহত সেলিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হতে পারে বলে জানা গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম