Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ফতুল্লায় বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, ছুরিকাহত ১

Advertisement

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে রিপন নামে একজনকে ছুরিকাঘাত করে হাতের কবজির অর্ধেক কেটে ফেলা হয়েছে। মঙ্গলবার রাতে ফতুল্লার কুতুবপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক আল আমিন জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মাদকবিরোধী একটি লেখা পোস্ট করেন। এতে ক্ষিপ্ত হয়ে একই ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি ইসমাইল হোসেন দলবল নিয়ে প্রথমে দিনের বেলায় তাকে মারধর করে। পরে রাতে ফের দলবল নিয়ে তার ইট-বালুর ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। প্রতিষ্ঠানের শাটার কুপিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে চেয়ার-টেবিল ভাঙচুর করে ক্যাশ থেকে টাকা লুটে নেয়। এ সময় রিপন নামে একজন বাধা দিতে গেলে হত্যার উদ্দেশ্যে তার পেটে ছুরিকাঘাত করলে হাতের কবজিতে লাগে। এতে কবজির অর্ধেক কেটে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা ইসমাইল বলেন, কয়েকদিন আগে অবৈধ ব্যবসায়ীরা সিলেট থেকে পাথরের ট্রাকে লুকিয়ে বিপুল পরিমাণে চকলেট নিয়ে আসে কুতুবপুরে। বিষয়টি জানতে পেরে আল আমিন দলবল নিয়ে ওই ট্রাক আটক করে ব্যবসায়ীদের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। এ টাকা আল আমিন একাই আত্মসাৎ করায় তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এ হামলার বা হামলাকারীদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম