Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

টিকটকে অনীহায় আশুলিয়ায় নারীকে ধর্ষণ

কনটেন্ট ক্রিয়েটর ইমরান গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল গভীর রাতে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ দেওয়া হয়। এ মামলায় জুনায়েত ও সোমাইয়া নামের আরও দুজন কনটেন্ট ক্রিয়েটরকে আসামি করা হয়েছে। আটককৃত আশুলিয়া থানার পলাশবাড়ী এলাকার আবদুল কাইয়ুমের ছেলে মো. ইমরান তালুকদার ওরফে বিপি (২৫)। তিনি পলাশবাড়ী এলাকায় ভাড়া থেকে কনটেন্ট ক্রিয়েট করেন বলে জানা গেছে। ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ইমরান তাকে দিয়ে টিকটক ভিডিও তৈরি করে আসছিলেন। নানা কারণে ওই নারী টিকটক তৈরিতে অনিচ্ছা প্রকাশ করলে ১২ মার্চ দুপুরে ইমরান তাকে ধর্ষণ করেন। পরে অন্য দুই আসামির সহযোগিতায় মারধরও করেন। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। মামলার পর অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম