Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ফতুল্লায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Advertisement

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফতুল্লায় সাবিনা বেগম চম্পা (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে পাগলা আলীগঞ্জ এলাকার জালাল মিয়ার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সাবিনা বেগম চম্পা পটুয়াখালীর কলাপাড়া থানার ফতেপুর পাখিমারা গ্রামের মোতালেব মিয়ার মেয়ে। তিনি আলীগঞ্জে জালাল মিয়ার ভাড়া বাসায় স্বামী রনি মিয়ার সঙ্গে বসবাস করতেন।

ফতুল্লা মডেল থানার এসআই ওয়াসিম খান জানান, গত রাতে স্বামী-স্ত্রী একই সঙ্গে ঘরে ছিলেন। সকালে স্ত্রীর মৃতদেহ দেখে থানায় সংবাদ দেন রনি। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুটি রহস্যজনক হওয়ায় স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। রনি মিয়া কিশোরগঞ্জের হোসেনপুর থানার উত্তর গোবিন্দপুরের খলিল মিয়ার ছেলে। তিনি একটি রোলিং মিলে কাজ করেন। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম