দৌলতপুরে আড়াই বছরের শিশু হত্যা চাচি আটক
Advertisement
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়ার দৌলতপুরে আড়াই বছরের এক শিশুকে হত্যার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ দাড়েরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম আফিয়া। সে ওই এলাকার শাহিন সরদারের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে বাড়ির পাশের একটি মেহগনি বাগানে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় গাছে আফিয়াকে ঝুলতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর শিশুটির বাবা অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে আফিয়ার ছোট চাচি কল্পনা আক্তার (২০) জড়িত। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে কল্পনা আক্তার শিশুটিকে গলায় ওড়না প্যাঁচিয়ে হত্যার কথা স্বীকার করে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত কল্পনা আক্তারকে আটক করে হেফাজতে নেন।
