মাদক-চাঁদাবাজির বিরোধিতা
টঙ্গীতে কৃষক দল সভাপতিকে পেটাল যুবদল নেতা
Advertisement
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টঙ্গীতে খেয়াঘাটে চাঁদাবাজি ও মাদক কারবার বন্ধ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন টঙ্গী পশ্চিম থানা কৃষক দলের সভাপতি আব্বাস আলী। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। ঘটনার পর থেকে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহত আব্বাস আলী টঙ্গী পশ্চিম থানাধীন পরাণ মণ্ডলের টেকের মৃত সহর আলীর ছেলে।
আহত আব্বাস আলী বলেন, দীর্ঘদিন ধরে পরাণ মণ্ডলের টেক এলাকায় খেয়াঘাটে চাঁদাবাজি ও মাদক কারবার করছিল একদল দুষ্কৃতিকারী। চাঁদাবাজি ও মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন তিনি। বুধবার আসরের নামাজের পর স্থানীয় নামধারী যুবদল নেতা মমিন চিশতির নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি ডান হাত, বুক, পিঠে ও দুই পায়ে গুরুতর আঘাত পান। স্বজনরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
