কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম খুন
কসবায় বিএনপি নেতাকে আসামি করে মামলা
গ্রেফতার ২
Advertisement
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দ্বীন ইসলাম নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে অপহরণের পর পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার রাতে মেহারী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আওয়ালকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে এ মামলাটি করা হয়। নিহত দ্বীন ইসলামের বাবা সফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি করেন। এ ঘটনায় গ্রেফতার হয়েছে দুজন। গ্রেফতাররা হলো-শিরাইল গ্রামের শাহ আল মিয়ার ছেলে পারভেজ মিয়া ও আবদুর রহিমের ছেলে মিজান মিয়া। নিহত দ্বীন ইসলাম কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের সফিকুর ইসলাম ও পারুলী বেগমের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে একটি পেজ পরিচালনা করতেন। মাদকসেবন, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও তৈরি করে তিনি এলাকায় পরিচিতি লাভ করেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ঘটনার পর থেকে তদন্ত কার্যক্রম চলমান আছে।
