জুরাইনে নবজাতকের লাশ উদ্ধার
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর জুরাইন কবরস্থান থেকে ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় কাগজের কার্টনের ভেতর থেকে এই লাশ উদ্ধার করেছে শ্যামপুর থানা পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকাল পৌনে ৫টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, দুপুরে খবর পেয়ে জুরাইন কবরস্থানের ভেতর থেকে ওই ছেলে নবজাতকের লাশ একটি কাগজের কার্টনের ভেতর থেকে উদ্ধার করা হয়।
