Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

গাজীপুরে পুলিশ খুনের আসামি দাবি করে অপহরণ

ধাওয়া খেয়ে পালাল অপহরণকারীরা

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গাজীপুরের কাশিমপুরে পুলিশের ধাওয়া খেয়ে অপহরণকারীরা পালিয়ে গেছে। পরে প্রাইভেটকার থেকে অপহৃত ব্যক্তিকে চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া মতিন নামে ওই যুবক কাশিমপুর থানার বাগবাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সারদাগঞ্জে অন্য একটি মামলার আসামিকে ধরতে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাদা রঙের প্রাইভেটকার ফেলে তিনজন সন্দেহভাজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। তাদের এমন আচরণে সন্দেহ হলে কাশিমপুর থানার ওসি মোল্লা মো. খালিদ হাসান ধাওয়া করে। তবে তাদের পাকড়াও করা সম্ভব হয়নি। পরে পুলিশ সদস্যরা ফেলে রাখা প্রাইভেটকারে মতিনকে হাত ও চোখমুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে।

ভুক্তভোগী মতিন জানান, শুক্রবার সকালে বাগবাড়ী এলাকা থেকে পাঁচজনের একটি দল তাকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে হাত ও চোখ বেঁধে নির্জন স্থান সারদাগঞ্জের সারাবো নিয়ে আসেন। এ সময় তারা নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দিয়ে বলেন তুমি জুলাই আন্দোলনে পুলিশ হত্যা মামলার আসামি। এখন তুমি যদি ১০ লাখ টাকা দাও তবে তোমাকে ছেড়ে দিতে দেব। পরে তারা মতিনের শ্যালিকার মোবাইল নম্বরে ফোন করে টাকা নিয়ে আসতে বলেন। অপহরণকারীদের সবার মুখে মাস্ক থাকায় তিনি কাউকে চিনতে পারেননি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম