Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

সিরাজদিখানে গৃহবধূকে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Advertisement

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সিরাজদিখান কেয়াইনের লক্ষ্মীবিলাশ এলাকায় এক গৃহবধূকে যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার দুপুরে ভুক্তভোগী গৃহবধূ সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ জুলাই জয়া মন্ডলের সঙ্গে শ্রীনগর উপজেলার ষোলঘড় বালা গ্রামের ধীরেন চন্দ্র বালার ছেলে জনি বালার বিয়ে হয়। বিয়ের সময় কনের পরিবার থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, ৯ ভরি স্বর্ণালংকার, একটি ৪৩ ইঞ্চি টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র পণ হিসাবে প্রদান করা হয়। ভুক্তভোগীর অভিযোগ-বিয়ের পর থেকেই স্বামী জনি বালা ও তার পরিবারের সদস্যরা অতিরিক্ত যৌতুকের দাবিতে তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। তার আশঙ্কা, যে কোনো সময় তার এবং তার সন্তানের ক্ষতি করা হতে পারে। এ অবস্থায় তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত জনি বালা বলেন, আমি আমার স্ত্রীকে নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেইনি বরং ছোট মাছ কিনে আনায় সে আমার মাকে বঁটি দা দিয়ে কোপাতে এসেছিল।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম