Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

কুষ্টিয়া আওয়ামী লীগ নেতাকে দুর্বৃত্তদের গুলি

Advertisement

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার নাম শফিকুল ইসলাম আজম (৫২)। তাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে গুলি করা হয়। রোববার সন্ধ্যায় উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর বাজারে এ ঘটনা ঘটে। তাকে প্রথমে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকায় রেফার্ড করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি, ম্যাগজিন ও মোটরসাইকেল জব্দ করেছে। শফিকুল ওই ইউনিয়নের বিলআমলা গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। তিনি আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, শফিকুলের ডান চোখ, বাম চোয়াল এবং পেটে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাই ঢাকায় রেফার্ড করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার বলেন, তদন্ত চলছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম