লৌহজংয়ে ঘরে উঁকি দেওয়ায় বৃদ্ধকে হত্যা
Advertisement
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লৌহজংয়ের কলমা গ্রামে ঘরে উঁকি দেওয়ার অভিযোগে নিয়াশা চন্দ্র দাস নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নিয়াশা চন্দ্র দাস কলমা ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, প্রবাসী অসীম দাসের স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অভিযোগে তার দেবর মহাদেব সোমবার রাতে নিয়াশা চন্দ্র দাসকে ডেকে নিয়ে মারধর করে। পরে রাতে তাকে দাসপাড়া হরি সভা মন্দিরের সামনে নিয়ে আসা হয়। এ সময় মহাদেবের সহযোগী মাহবুব তাকে থাপ্পড় দিলে তিনি পাকা সড়কে লুটিয়ে পড়েন। এতে তার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী মহাদেবকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে মাহবুব ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। মেয়ে উর্মিলা মণ্ডল বলেন, আমার বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে মারধর করে হত্যা করা হয়েছে। আমি খুনিদের ফাঁসি চাই। ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
