টঙ্গীতে স্বামীর অঙ্গ কেটে থানায় হাজির স্ত্রী
Advertisement
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টঙ্গীতে পারিবারিক কলহের জের ধরে স্বামী দুলাল হোসেন রকির (৩৫) গোপনাঙ্গ কেটে নিয়ে টঙ্গী পূর্ব থানায় হাজির হয়েছেন স্ত্রী তানজিমা আক্তার ঝিনুক (২৫)। মঙ্গলবার রাত ৩টার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ গুরুতর আহত রকিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রকি মরকুন টেকপাড়ার আলী আজগরের ছেলে। পেশায় অটোরিকশাচালক। পুলিশ হেফাজতে থাকা রকির স্ত্রী তানজিমা আক্তার ঝিনুক নরসিংদীর রায়পুরার বগারগুতের জাকারিয়া ইসলামের মেয়ে। পেশায় পোশাক কর্মী। পুলিশ জানায়, চারিত্রিক স্খলন ও পরকীয়ায় আসক্ত থাকা নিয়ে দীর্ঘ দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ বিরাজ করছিল। ঘটনার দিন রাতে এসব বিষয় নিয়ে তাদের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়। স্বামী ঘুমিয়ে পড়লে মধ্যরাতে ধারালো ছুরি দিয়ে তার গোপনাঙ্গ কেটে নেয় স্ত্রী।
