রূপগঞ্জে ইউপি সদস্য ও স্ত্রী-সন্তানের ওপর হামলা
Advertisement
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রূপগঞ্জে কায়েতপাড়াা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন ভূঁইয়া ও তার স্ত্রী-সন্তানের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে কামশাইরে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী কায়েতপাড়া ইউপি সদস্য আব্দুল মতিন ভূঁইয়া জানান, শনিবার দুপুরে কামশাইরের নিজ বাড়ি থেকে অটোরিকশায় তিনি তার স্ত্রী জহুরা আক্তার ও মাদ্রাসায় পড়ুয়া কন্যা মুশফিকা তানহা কোনাপাড়ার বাসায় ফিরছিলেন। পথিমধ্যে কামশাইর পাকা রাস্তায় সন্ত্রাসী আবুল হোসেন, মাহমুদ হাসান, রিপনসহ আরও ৩-৪ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাকে পিটিয়ে আহত করে এবং গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তার স্ত্রী ও কন্যা বাধা দিলে সন্ত্রাসীরা তাদেরও পিটিয়ে আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ ঘটনায় আব্দুল মতিন ভূঁইয়ার স্ত্রী বাদী হয়ে সন্ত্রাসী আবুল হোসেন, মাহমুদ হাসান, রিপনসহ আরও অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ওসি সালাউদ্দিন আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
