তুচ্ছ ঘটনায় বন্দরে সংঘর্ষে আহত ১০
Advertisement
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বন্দরের বক্তারকান্দি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। শনিবার বন্দরের ২৪নং ওয়ার্ডের বক্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- চৌরাপাড়া এলাকার আসলাম মিয়ার ছেলে আবীর, নিজামুদ্দিনের ছেলে জিহাদ, আবদুর রবের মেয়ে রুবি, শিউলি, শিমু, ঝিনুক ও মোস্তফা মিয়া। তাদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তারকান্দি এলাকার মোজাম্মেল হকের বাড়ির দুই ভাড়াটিয়া শিউলী ও ঝিনুকের মধ্যে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেই বিতর্ক চরম উত্তেজনায় রূপ নেয় এবং উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তেই ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে আসা বন্দর থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান সজিব জানান, ভাড়াটিয়াদের মধ্যে সামান্য কথা কাটাকাটি থেকেই এই সংঘর্ষের সূত্রপাত।
