Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

সাভারে শিশুর দুই চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সাভারে ৮ বছরের শিশু ওয়াহিদের দুই চোখে সুপার গ্লু ঢেলে পৈশাচিক নির্যাতন করা হয়েছে। শনিবার দুপুরে বংশী নদীর তীরে ধামরাইয়ের নীলা বর্ষা পার্কের পাশে এ ঘটনা ঘটে। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওয়াহিদ স্থানীয় নাজিম উদ্দিনের ছেলে। তারা সাভার পৌর এলাকার ভাগলপুরে ভাড়া বাসায় থাকে।

প্রত্যক্ষদর্শী শিরীন জানান, বেলা ১১টায় পার্কের কাছে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। এ সময় তার দুই চোখ ফোলা এবং শরীর দিয়ে রক্ত ঝরছিল। পরে কয়েকজন যুবকের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

শিশুর বাবা নাজিম উদ্দিনের দাবি, ওয়াহিদকে তার মেয়ের জামাই মো. রাজ্জাক মারধর করেছে। তিনি হাসপাতালে এসে দেখেন, তার সন্তানের দুই চোখে সুপার গ্লু। তবে নির্যাতনের কারণ তার জানা নেই। তিনি বলেন, চিকিৎসা দেওয়ার পর বিস্তারিত জেনে আইনত ব্যবস্থা নেবেন। অভিযুক্ত রাজ্জাক ধামরাইয়ের বরদাইল এলাকার সালামের ছেলে। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বলেন, শিশুটির দুই চোখ সুপার গ্লু দিয়ে বন্ধ ছিল। এছাড়া তার শরীরের অন্য স্থানেও নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক মোস্তাকিম বিল্লাহ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি ধামরাই থানার আওতাধীন এলাকার। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম