Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

কালিয়াকৈরে কঙ্কাল উদ্ধার

Advertisement

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কালিয়াকৈরের মৌচাকের রাঙ্গামাটি থেকে মঙ্গলবার সন্ধ্যায় এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ সময়ে কঙ্কালের পাশ থেকে এক পায়ের জুতা, একটি শার্ট ও একটি লুঙ্গি উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, রাঙ্গামাটির জঙ্গলে মানুষের মাথার খুলি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল উদ্ধার করে। ঘটনাস্থলে সিআইডির একটি টিম ডিএনএ নমুনা সংগ্রহ করে। পুলিশ ধারণা করছে, মানুষের কঙ্কাল অন্য কোনো স্থান থেকে এনে সেখানে দুর্বৃত্তরা ফেলে পালিয়ে গেছে। কালিয়াকৈরের ওসি শহিদুল ইসলাম বলেন, মাথার খুলি এবং কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি তরুণ বয়সের কারও কঙ্কাল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম