শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করল চালকরা
Advertisement
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শ্রীপুরে পুলিশের বিরুদ্ধে কাভার্ডভ্যানের এক চালককে মারধরের অভিযোগ তুলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পরিবহণের চালকরা। এতে মহাসড়কের উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বুধবার দুপুরে উপজেলার জৈনা বাজারের আহম্মদ ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভকারী কাভার্ডভ্যানচালক মজিবুর বলেন, জ্বালানি তেল নেওয়ার জন্য কাভার্ডভ্যানের চালক মো. রিয়াজ উদ্দিন মহাসড়কঘেঁষে সিরিয়ালে গাড়ি রেখে নামাজে যান। এ সময় হাইওয়ে পুলিশ এসে তার গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করে। চালক এসে বাধা দিলে লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মেরে গুরুতর আহত করে। চালক মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের চালকরা এগিয়ে এসে প্রতিবাদ করেন। তাৎক্ষণিকভাবে অনেক চালক জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন।
