Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে হত্যা দুর্বৃত্তদের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সাভার উপজেলার আশুলিয়ায় পরিত্যক্ত স্থান থেকে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিক সুরতহাল রিপোর্টে জানা যায়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। বুধবার বেলা ১১টায় আশুলিয়ার বাইপাইল বালুর মাঠ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান আশুলিয়া থানার ওসি মো. রুবেল হাওলাদার। নিহত মোছা. রোকমা খাতুন (২২) জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মাথাভাঙ্গা গ্রামের ইউসুফ হৃদয়ের স্ত্রী। তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবস্থিত ‘ইকো গার্মেন্টসে’ চাকরি করতেন। স্বজনরা জানান, দুই শিশুসন্তানসহ দাদির সঙ্গে বালুর মাঠের পাশে ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করতেন রোকমা। তার স্বামী হৃদয় গ্রামের বাড়িতে থাকেন।

মঙ্গলবার রাতের কোনো একসময় কে বা কারা তাকে হত্যার পর লাশ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম