Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

শ্রীনগরে সন্ত্রাসী হামলা শিক্ষকসহ আহত ৩ বাড়িঘর ভাঙচুর

Advertisement

Icon

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শ্রীনগরে জমি নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় শিক্ষকসহ তার পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছে। সন্ত্রাসীরা শিক্ষকের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় শ্রীনগরের রাড়িখালের উত্তর বালাসুর নতুন বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, বিসমিল্লাহ হাইস্কুলের শিক্ষক সেলিম খানের সঙ্গে এলাকার সালাম বেপারী ও নূরজামাল বেপারীর জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকালে সেলিম খান স্কুল শেষে বাড়ি ফেরার পথে সালাম বেপারী, নূরজামাল বেপারী, সুমন বেপারী, হযরত ব্যাপারীসহ ৭-৮ জন সন্ত্রাসী তার মাথা ফাটিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্বজনরা রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে সন্ধ্যার পর সন্ত্রাসীরা পুনরায় শিক্ষক সেলিম খানের বাড়িতে হামলা কারে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় সেলিম খানের মা সইয়াদা বেগম (৫৮) ও তার ভাবি সাদিয়া বেগম (৩৫) গুরুতর আহত হয়।

শিক্ষক সেলিম খান জানান, সন্ত্রাসীরা প্রথম দফায় আমার মাথা ফাটিয়ে দেয় ও পিটিয়ে গুরুতর আহত করে। সন্ধ্যার পরে দ্বিতীয়দফায় আমার বাড়িতে গিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তারা আমার মা ও ভাবিকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় আমি বাদী হয়ে শ্রীনগর থানায় আসামিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছি। শ্রীনগরের ওসি তদন্ত মিল্টন দত্ত জানান, অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম