চালকের মুখ বেঁধে রিকশা ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মহাখালীতে চালকের মুখ বেঁধে ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। পরে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করেছেন আনসার সদস্যরা। শুক্রবার ভোরে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে। আটকরা হলেন-রিয়াজুল ইসলাম, রাজু মিয়া ও রাজন মিয়া।
আনসার বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান বলেন, রাত সোয়া ৪টার দিকে হাসপাতাল এলাকায় টহলের সময় একজনের চিৎকার শুনে এগিয়ে যান আনসার সদস্যরা। সেখানে গিয়ে তারা দেখতে পান এক ব্যক্তি মুখ বাঁধা অবস্থায় রয়েছে।
ভুক্তভোগী ব্যক্তি জানান, একটি সংঘবদ্ধ দল তার রিকশা ছিনতাই করে চালক ও যাত্রী সেজে পালিয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত হয়ে আনসার সদস্যরা দ্রুত ধাওয়া দেন। এপিসি আমিনুল ইসলামের নেতৃত্বে আনসার সদস্যরা ধাওয়া করে রিকশাসহ তিনজনকে আটক করেন। অভিযুক্তদের কাছ থেকে দুটি ছুরি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে রিকশাটি মালিকের কাছে হস্তান্তর করা হয়। আটকদের তেজগাঁও থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
