Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ধামরাইয়ে আসামি ধরতে গিয়ে পুলিশ অবরুদ্ধ

Advertisement

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঢাকার ধামরাইয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তা ও তার সহযোগীদের অবরুদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার বাইসাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ধামরাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোলায়মান হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বাইসাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ী এলাকায় ডাবল ওয়ারেন্টের আসামি আবু তাহেরকে গ্রেফতারের জন্য শনিবার রাতে অভিযান চালান। এ সময় পুলিশ সোর্সের ভুল তথ্যের কারণে স্থানীয় আজিজুলের বাড়িতে অবস্থান করেন। এ সময় স্থানীয় গ্রামবাসী পুলিশ কর্মকর্তাকে তার সঙ্গীয় ফোর্সসহ অবরুদ্ধ করে ফেলেন। তাদের শারীরিকভাবে নাজেহালও করে। এলাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থনার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় আজিজুল হক বলেন, পুলিশ আসল ওয়ারেন্টের আসামিকে না ধরে অন্যজনকে গ্রেফতার করায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পুলিশকে অবরুদ্ধ করেন। পরে পুলিশ ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে এলাকাবাসী তাদের ছেড়ে দেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম