Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ডেলিভারি দিতে গিয়ে ছিনতাইয়ের শিকার রাইডার

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় পৃথক দুই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাঠাও রাইডারসহ দুই ব্যক্তির কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার এ ঘটনায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে আদাবরের শ্যামলী হাউজিং ২য় প্রকল্প এলাকায় ছিনতাইয়ের শিকার হন রমজানুল ইসলাম নামের এক পাঠাও ডেলিভারি কর্মী। তিনি একটি টি-শার্ট ডেলিভারি দিতে সেখানে গেলে ৮-১০ জনের একটি দল তাকে ঘিরে ফেলে। পরে দেশীয় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে তাকে আহত করা হয় এবং তার কাছ থেকে ৭০ হাজার টাকার বেশি নগদ অর্থ ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে লোকজন উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী রমজানুল ইসলাম জানান, ডেলিভারির জন্য নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পরই তাকে ঘিরে ধরা হয়। হামলাকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা ও ফোন ছিনিয়ে নেয়। একজনের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে।

অন্যদিকে, মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকায় ৮ এপ্রিল রাতে আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী রিপন জানান, নদীর পাড় দিয়ে হাঁটার সময় ২-৩ জন ব্যক্তি তাকে লক্ষ্য করে হামলা চালায়। প্রথমে তার পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে আরও কয়েকজন এসে তাকে ঘিরে ফেলে এবং মারধর করে তার মোবাইল ফোন, নগদ টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন এবং ২ দিন পর শনিবার মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে পাঠাও ডেলিভারি কর্মীর ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম