Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর ডেমরায় নেশার টাকা নিয়ে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. ইসরাফিল। তিনি নৈশপ্রহরী। সোমবার ভোরে ডেমরা উত্তর বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘাতক ছেলে নূর হোসেন পলাতক রয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সুতাপাড়া গ্রামের মৃত আব্দুল হালিম মিয়ার ছেলে ইসরাফিল। তিনি পরিবার নিয়ে ডেমরা উত্তর বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ জানান, সোমবার সকালে সংবাদ পেয়ে বেলা ১১টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী সুরিয়া বেগম ও স্বজনদের বরাতে পুলিশ জানায়, ইসরাফিল নেশাসক্ত ছিলেন। সোমবার ভোর সাড়ে ৫টায় তিনি তার স্ত্রীর কাছে নেশার টাকা চান।

এ নিয়ে ছোট ছেলে নূর হোসেনের সঙ্গে তার প্রচণ্ড তর্কবিতর্ক ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ইসরাফিলের বুকে ছুরি বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে স্ত্রী সুরিয়া বেগমের দাবি, ধস্তাধস্তির সময় নিজের কাছে থাকা ছুরিতেই ইসরাফিল আঘাতপ্রাপ্ত হন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম