বসতবাড়ি ভাঙচুর
গাজীপুরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার দাবি
Advertisement
যুগান্তর প্রতিবেদন, গাজীপুর
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কোনাবাড়ী আমবাগ এলাকায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বাড়ির মালিক এমএ হান্নান। বুধবার দুপুরে বসতবাড়িতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এলাকায় টিনশেড বাড়ি করে ভাড়া দিয়ে আসছেন। ১১ এপ্রিল দুপুরে স্থানীয় রেজাউল করিম ও তাইজুদ্দিনের মদদে রায়হান হোসেন হৃদয় (কোনাবাড়ী থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী) ও সাবিক হোসেনের নেতৃত্বে প্রায় ৩০-৩২ জন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা রামদা, লোহার রড ও লাঠি দিয়ে বাড়িতে ব্যাপক ভাঙচুর এবং ভাড়াটিয়াদের মারধর করে। এ সময় ভাড়াটিয়া রবিউল আলম ৯৯৯-এ ফোন করলে কোনাবাড়ী পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এমএ হান্নান কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এবং ভাড়াটিয়া রবিউল আলম লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে তিনি ন্যায়বিচার দাবি করেন।
