মাদক ব্যবসায় বাধা
আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
Advertisement
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাভারের আশুলিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক যুবককে বুধবার বিকালে কুপিয়ে হত্যা করেছে মাদক কারবারিরা। নিহতের নাম মো. ফয়সাল মোল্লা (৩৫)। তিনি আশুলিয়ার শ্রীখন্ডিয়া গ্রামের বাসিন্দা কৃষক লীগ নেতা হুমায়ুন মোল্লার ছেলে। বিকাল ৪টার দিকে শ্রীখন্ডিয়া ওল্লাবাড়ি এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার যুগান্তরকে বলেন, ফয়সালকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের সঙ্গে মাদক বিক্রিতে বাধাদান ও মোবাইল ফোন নিয়ে বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হত্যার মোটিভ সম্পর্কে আগাম কিছু বলা যাচ্ছে না।
এলাকাবাসী জানান, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ফয়সালকে হত্যা করেছে স্থানীয় মাদক ব্যবসায়ীরা। নিহতের বাবা হুমায়ুন মোল্লা বলেন, মূলত মাদক ব্যবসাকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। এখানে একটি হাউজিং আছে। ওই হাউজিংয়ে প্রকাশ্যে বিপু ও মাসুদ বাইরের ছেলেদের দিয়ে মাদক বিক্রি করাত। যাতে মাদক ব্যবসা করতে না পারে সেজন্য আমার ছেলে বিপুর মোবাইল নিয়ে গিয়েছিল। পরে আবার তার মোবাইল দিয়ে দিয়েছে।
