পাওনা টাকা চাওয়ায়
বন্দরে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও গুলিবর্ষণ
Advertisement
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বন্দরে পাওনা টাকা চাওয়ায় এক মুরগি ব্যবসায়ীর বাড়িতে দেশীয় ধারাল অস্ত্র নিয়ে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় কলাগাছিয়ার আদমপুরে এ ঘটনা ঘটে। এ সময় রাকিবুল হাসান আলিফ নামে এক যুবক আহত হয়েছেন। আলিফ ব্যবসায়ী হারুন মিয়ার ছেলে। এই হামলার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
হারুন মিয়া জানান, তিনি শহরের দ্বিগু বাজারে পাইকারি মুরগি ব্যবসা করেন। আদমপুরের রাসেল, হাসান তার কাছ থেকে বাকিতে মুরগি নিয়ে খুচরা বিক্রি করে। গত সংসদ নির্বাচনের আগে রাসেল ও হাসান তার কাছ থেকে সাড়ে ২১ হাজার টাকার মুরগি বাকিতে নেয়। কিন্তু টাকা পরিশোধে গড়িমসি করে। শুক্রবার বন্দর খেয়াঘাটে তার ছেলে আলিফ রাসেলের কাছে পাওনা টাকা চাইলে তাকে মারধর করে। এ ব্যাপারে বন্দর থানায় অভিযোগ করলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা বাড়িতে হামলা করে। হামলার সময় গুলিবর্ষণ করা হয়।
বন্দর থানার এসআই মিলন জানান, হামলার ঘটনায় হারুন মিয়া লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভাইরাল ভিডিও দেখে তিনজনকে শনাক্ত করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
