সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা
রূপগঞ্জে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আহত ৪
Advertisement
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়ায় জেলা ছাত্রদল নেতার অনুসারীরা এক ব্যবসায়ীর বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এ সময় হামলায় নারীসহ চারজন আহত হয়। শনিবার রাতে গোলাকান্দাইলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-কুলসুম বেগম, শাহিদা বেগম, শুভ, ফারুক, জয়, শিমুল, হাসান, শহিদ মিয়া।
ক্ষতিগ্রস্ত আলেয়া আক্তার অভিযোগ করেন, তার ভাই শাহাদাত এলাকায় একটি গ্যারেজ পরিচালনা করে আসছেন। গ্যারেজের সামনে জেলা ছাত্রদল নেতা মাসুদুর রহমানের অনুসারী কিশোর গ্যাং লিডার রকি ও মিজান, এছহাক, রিফাত, পারভেজ, ইকবাল সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এর প্রতিবাদ করলে ৩০-৪০ জন শনিবার রাতে তার ভাই শাহাদাতের গ্যারেজ ও বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ বিষয়ে রূপগঞ্জের ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ এসেছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
