কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষের জেরে কারখানা বন্ধ
Advertisement
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কালিয়াকৈরের রতনপুরে শ্রমিক হেনস্তার অভিযোগে শ্রমিক অসন্তোষের জেরে একটি কারখানায় ভাঙচুর ও কর্মকর্তাদের আহত করেন কর্মরত শ্রমিকরা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। শনিবার সকালে রতনপুরের করোনী ফ্যাসান লিমিটেড পোশাক তৈরি কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
কারখানা ও পুলিশ সূত্র জানায়, ১৬ এপ্রিল সকালে অসুস্থ হয়ে তিনদিন পর কারখানায় আসেন শহিদুল ইসলাম নামে এক অপারেটর। কারখানায় প্রবেশের পরে তাকে অ্যাডমিন অফিসে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা। এ সময় কারখানা থেকে শহিদুলকে বের হয়ে যেতে বলেন কর্তৃপক্ষ। কালিয়াকৈরের ওসি সহিদুল ইসলাম পিপিএম জানান, শ্রমিক অসন্তোষের জেরে কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
