Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

মিরপুরে পোশাক কারখানায় চাঁদা না পেয়ে গুলি

Advertisement

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর মিরপুরে এক গার্মেন্ট ব্যবসায়ীর কাছে এক কোটি টাকা চাঁদা না পেয়ে তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। শুধু তাই নয় গুলির ঘটনার প্রমাণ না রাখতে অফিসে সংরক্ষিত সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। শনিবার বিকাল সাড়ে ৬টার দিকে মিরপুর ১৩ নম্বরের পশ্চিম বাইশটেকি এলাকার এ কে এম অ্যাপারেলস নামক একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার রাজধানীর কাফরুল থানায় একটি মামলা করেন গার্মেন্ট মালিক কামরুল ইসলাম। মামলায় অজ্ঞাতনামা ১২/১৩ জনকে আসামি করা হয়েছে। জানা গেছে, শনিবার সকালে কামরুল ইসলাম তার পোশাক কারখানার অফিসে ছিলেন। এক পর্যায়ে বিকালের দিকে অজ্ঞাতনামা ১২-১৩ জন লোক তার পোশাক কারখানায় জোর করে প্রবেশ করে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মামলার আসামিরা পকেট থেকে পিস্তল বের করে তাকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি কামরুলের বাম কান বরাবর পেছনে থাকা ফাইল কেবিনেটের গ্লাসে লাগলে গ্লাস ভেঙে যায়। আরেকটি গুলি তার পেছনের দেওয়ালে লাগে। ঘটনার একপর্যায়ে তার চিৎকারে অফিস ও আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা আগামী ৩ দিনের মধ্যে এক কোটি টাকা চাঁদা না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। কামরুল ইসলাম বলেন, আসামিরা যাওয়ার সময় এক কোটি টাকা চাঁদা দাবি করে তিন দিনের সময় বেঁধে দেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে গুলির খোসা ও বুলেট উদ্ধার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম