Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

গৌরনদীতে বিএনপি নেতার চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ

Advertisement

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় ইউনিয়ন যুব ও ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিন্টুর আড্ডার স্থানের (দখলকরা যাত্রীছাউনি) ১২টি চেয়ার ও ১টি টেবিল ভাঙচুর করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপনের ছবি নিয়ে যান। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বার্থী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে বার্থী গ্রামের মিজানুর রহমান মিন্টু ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। শেখ হাসিনা সরকারের বিদায়ের পর মিন্টু এলাকায় ফিরে এসে বিএনপির বড় নেতা সাজেন।

এদিকে মিন্টু অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মাদক বিক্রির প্রতিবাদ করায় স্থানীয় দুয়েকজন মাদক বিক্রেতা আমার ওপর ক্ষুব্ধ। আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম