Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

বন্দরে এসএসসি পরীক্ষার্থী অপহরণ, টাকা ছিনতাই

Advertisement

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নারায়ণগঞ্জের বন্দরে ফিল্মি স্টাইলে রাকিব আহাম্মেদ(২২) নামের এক এসএসসি পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নিয়েছে একটি দুষ্কৃতকারী চক্র। অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে সাড়ে ২৬ হাজার টাকা ও নিজের ব্যবহৃত স্মাট মোবাইল ফোন হারিয়েছেন এই পরীক্ষার্থী। রোববার রাতে ২৫নং ওয়ার্ড বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাকিব মানিকগঞ্জ জেলার সদর উপজেলার আটিগ্রাম এলাকার মো. কায়েম মোল্লার ছেলে। ২১ এপ্রিল এসএসসি পরীক্ষা অংশ নিতে যাওয়া এই শিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা ঘটে।

রাকিব জানান, তিনি বিদেশ যাওয়ার উদ্দেশ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে রোববার মানিকগঞ্জ থেকে ঢাকায় সৌদি দূতাবাসে আসেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে রমনা পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় চার যুবক তাকে ডেকে নেয়। তিনি তাদের কাছে যাওয়া মাত্রই যুবকরা তার মুখে রুমাল চেপে ধরে, এতে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর অপহরণকারীরা তাকে অচেতন অবস্থায় মদনপুর হয়ে দাসেরগাঁও স্ট্যান্ডে নিয়ে আসে।

রাকিবের চোখে-মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হলে শুরু হয় শারীরিক নির্যাতন। চড়-থাপ্পড় ও গলা টিপে ধরে তাকে মেরে ফেলার ভয় দেখানো হয়। এমনকি চরিত্র হননের হুমকি দিয়ে তার বাবা-মায়ের সঙ্গে কথা বলতে বাধ্য করা হয়। প্রাণ ভয়ে রাকিবের পরিবার অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরে প্রথমে ২০ হাজার এবং পরে আরও ৫ হাজার টাকা পাঠায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম