Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

রূপগঞ্জে ভাঙচুর, বিধবার ৭ দোকানে তালা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিধবা রোকেয়া বেগমের মালিকানাধীন দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে ৭ দোকানে তালা দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার গোলাকান্দাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আক্কাস আলীর নেতৃত্বে ১০/১২ সদস্যের একদল সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ জানায়, গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার বিধবা রোকেয়া বেগম (৬৫) ৭০ থেকে ৮০ বছর ধরে দড়িকান্দি মৌজার ৩৪ শতাংশ জমিতে বসতবাড়ি ও ৭টি দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে ভোগদখল করে আসছেন। জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা দা, লোহার রড, লাঠিসোঁটায় সজ্জিত হয়ে বিধবার ৪টি দোকান ভাঙচুর করে ৭ দোকানেই তালা লাগিয়ে দেয়। এ সময় দোকানদারদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির আইনবিষয়ক সম্পাদক মো. জামাল মিয়া বলেন, সন্ত্রাসীদের বিএনপিতে স্থান নেই। সন্ত্রাসীরা যত প্রভাবশালীই হোক তাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম