Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ইজারার শিডিউল দাখিল

ফতুল্লায় বিএনপি ও এনসিপির সংঘর্ষ, আহত ৫

Advertisement

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফতুল্লায় গুদারাঘাটের ইজারার শিডিউল দাখিল নিয়ে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ফতুল্লার সস্তাপুর এলাকায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার রাজাপুর গুদারাঘাটের অস্থায়ী ইজারার জন্য মঙ্গলবার ছিল শিডিউল দাখিলের শেষ দিন। এদিন শিডিউল দাখিল করতে আসেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার এবং একাধিক বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি আওয়ামী লীগ ও বিএনপির কথিত নেতা রশিদ মেম্বার। এ সময় পুলিশের উপস্থিতিতে হঠাৎ বিএনপির নজরুল ও এনসিপির যুবাইর গ্রুপের নেতাকর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া হয়। এতে উভয়গ্রুপের পাঁচজন আহত হন।

এনসিপির যুবাইর আহমেদ সরদার বলেন, শিডিউল দাখিল করতে বিএনপির নজরুল ও তার লোকজন আমাদের নেতাকর্মীদের বাধা দেয়। আমরা তাদের প্রতিহত করেছি। বিএনপির নজরুল ইসলাম বলেন, আমরা শিডিউল দাখিল করতে কাউকে বাধা দেয়নি। তারা ইচ্ছে করেই মারামারি করেছে। ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, দুই গ্রুপের মধ্যে উত্তেজনা হয়েছিল। পরে তাদের শান্ত করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম