Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ক্যানসার হাসপাতালের টেন্ডার নিয়ে বিরোধ

ভয় দেখাতেই ডিডিকে ছুরিকাঘাত, গ্রেফতার ৭

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক (ডিডি) ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। র‌্যাব বলছে, টেন্ডার নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বের জেরেই হাসপাতাল কর্তৃপক্ষকে ভয় দেখাতে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে উপপরিচালকের ওপর এ হামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর কাওরানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড ইন্তেখাব চৌধুরী।

র‌্যাবের হাতে গ্রেফতার পাঁচজন হলেন-শরিফুল আলম করিম, আমিনুল ইসলাম কালু, সালাউদ্দিন বদি, সাজ্জাদ এবং আরিফুজ্জামান। তাদের কারও কারও বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অন্যদিকে, পুলিশ গ্রেফতার করেছে ইউসুফ আলী ও নেছার আহমেদ নামে আরও দুজনকে। র‌্যাব জানায়, হাসপাতালের টেন্ডার নিয়ে স্থানীয় রুবেল গ্রুপ ও মোনায়েম গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত রুবেলের নির্দেশে ডা. আহমদ হোসেনের ওপর হামলার ছক আঁকা হয়। মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে ২-৩ জন ভাড়াটে সন্ত্রাসী এ হামলা চালায়। গ্রেফতার শরিফুল আলম করিম দেশে থেকে পুরো বিষয়টি তদারকি করেন। র‌্যাবের ধারণা, হত্যার উদ্দেশ্যে নয় বরং টেন্ডার নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ভয় দেখাতেই এ হামলা করা হয়েছে।

পুলিশ জানায়, ডা. আহমদ হোসেনকে বেশ কিছুদিন ধরে বিদেশি নম্বর থেকে টেন্ডার দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। সোমবার ডিউটি শেষে বাসায় ফেরার পথে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে হামলার শিকার হন তিনি। এ ঘটনায় হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। র‌্যাব-১ ও সদর দপ্তরের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়। মূল পরিকল্পনাকারী রুবেল বিদেশে থাকলেও তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে র‌্যাব।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম