আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি আহত ২
Advertisement
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সোমবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দি ও ব্রাহ্মন্দী ইউনিয়নের বড়মনোহরদী এলাকায় ডাকাত দল দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটে নেয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত আড়াইটায় ১৫-২০ জনের ডাকাত দল বড় মনোহরদী গ্রামের ব্যবসায়ী আনারুল হকের বাড়িতে কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। ডাকাত দল চলে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার দিলে গৃহকর্তার ছেলে আনিছুর ও আইয়ুবুরকে কুপিয়ে গুরুতর আহত করে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই রাত দেড়টায় দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দী ডাক্তারবাড়ী এলাকায় বাদল মোল্লার বাড়িতে ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বাদল এবং তার ভাড়াটিয়া শরিফুলের চার তলা ভবনের বাসা থেকে দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুটে নেয়। আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
