Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

সোনারগাঁয়ে বিএনপি নেতার দুই পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (না.গঞ্জ)

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়ায় সোনারগাঁয়ে এক বিএনপি নেতার দুই পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার দুপুরে সাদিপুর ইউনিয়নের ভারগাঁও চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই বিএনপি নেতা হাকিম মিয়াকে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে আহত ওই বিএনপি নেতার বাবা আব্দুল আউয়াল বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও চৌধুরীপাড়া এলাকায় বসবাসরত ফুল চান মিয়ার ছেলে জাকির হোসেন দীর্ঘদিন ওই এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী তৈরি করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করেন ওই এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাকিম মিয়া। এতে ক্ষিপ্ত হয়ে গত সোমবার দুপুরে জোহর নামাজের পর মসজিদের মাঠে জাকিরের নেতৃত্বে মাসুম মিয়া, আলম মিয়াসহ ৭-৮ জনের একটি দল দেশীয় অস্ত্র লোহার রড, হকিস্টিক, দা ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে হাকিম মিয়ার ওপর হামলা চালায়। হামলাকারীরা এ সময় তাকে পিটিয়ে দুই পা ভেঙে দেয়। এলাকাবাসী তাকে উদ্ধারের পর সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ বলেন, হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম