Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ঝুট ব্যবসা নিয়ে কালিয়াকৈরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

Advertisement

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ভান্নারা এলাকায় ঝুট ব্যবসা কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার হোগলোন কারখানার ঝুট বের করানো নিয়ে উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ও গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ফরহাদ হোসেন পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছাত্রদল নেতা ফরহাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, হোগলোন কারখানার ঝুট বের করতে যান হারুন। ফরহাদ তার লোকজন নিয়ে ঝুট বের করতে বাধা দেন। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। ফরহাদের লোকজন হারুনের গাড়ি ভাঙচুর করে।

ফরহাদের পক্ষের লোকজনের অভিযোগ, হারুনের নামে যে ডিউ কাটা হয়েছিল তার মেয়াদ শেষ হয়ে গেছে। নেতারা ফরহাদকে ঝুট বের করতে মৌখিকভাবে আদেশ দেন। কিন্তু হারুন জোর করে মাল বের করতে যায়। এ সময় বাধা দিলে তারা হামলা চালিয়ে মারধর করে।

এ বিষয়ে হারুন বলেন, আমি দীর্ঘদিন ধরে নিয়ম মেনে (ডিউ) নিয়ে ওই কারখানা থেকে ঝুট বের করে আসছি। আজকে কারখানা থেকে ঝুট বের করতে গেলে ফরহাদ তার লোকজন নিয়ে মারধর করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ওই কারখানায় গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এ ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভ, কারখানা ভাঙচুর এবং আহত ২৫ : কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ দীঘির পাড় এলাকায় মঙ্গলবার আহসান কম্পোজিট কারখানায় বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ ও কারখানা ভাঙচুর করেছেন শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। এতে ওই কারখানার ৯ কর্মকর্তা, পুলিশ ও শ্রমিকসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের উপজেলার বিভিন্ন হাসপতালে ভর্তি করা হয়।

কারখানা ও পুলিশ সূত্র জানায়, কারখানায় শ্রমিকদের বাৎসরিক ছুটির টাকার স্লিপ বিতরণ করা হয়। এ সময় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে শতভাগ বাৎসরিক ছুটির টাকার পরিশোধের দাবি এনে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করতে থাকেন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলতে চাইলে কারখানার অফিসকক্ষ ভাঙচুর করা হয়। শিল্প পুলিশ আসলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে শ্রমিকরা। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

কারখানার অ্যাডমিন কর্মকর্তা জামাল হোসেন জানান, অফিস কক্ষের কয়েকটি কম্পিউটার, ল্যাপটপ ও থাই গ্লাস ভাঙচুর করে। বাধা দিতে গেলে তারা আমাদের ৯ কর্মকর্তাকে রড দিয়ে পিটিয়ে আহত করে। শিল্প পুলিশের ওসি মোরশেদ জামান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম