Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

কামরাঙ্গীরচরে যুবককে গলা কেটে হত্যা

হাজারীবাগে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই * লালবাগে যুবকের ও কলাবাগানে অন্তঃসত্ত্বার লাশ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে মো. ইয়াকুব আলী নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। হাজারীবাগ বেড়িবাঁধ মাহাদিনগর এলাকায় চালককে কুপিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে। পরে আহত চালক মনির মান্নাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। লালবাগ এলাকা থেকে মো. এনামুল হক নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লালবাগের আজিমপুর এতিমখানা সংলগ্ন রাস্তা থেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করেন। এদিকে, কলাবাগান এলাকার একটি আবাসিক হোটেল থেকে তানিয়া নবী নামে এক অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খরব-

হাজারীবাগ : লেকপাড় এলাকায় একটি মেটাডোর কোম্পানির শ্রমিক হোস্টেলের টয়লেট থেকে বুধবার রাত সোয়া ১টার দিকে মো. ইয়াকুব আলীকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান। ইয়াকুব আলীর বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে।

ঢামেক : ঢামেক হাসপাতালে অটোরিকশাচালক মনির মান্নাকে নিয়ে আসা প্রতিবেশী সাগর বলেন, মনির দুপুরে মাহাদিনগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালিয়ে যাচ্ছিলেন। এ সময় রাব্বিসহ ৩ থেকে ৪ জন তাকে পথরোধ করে কুপিয়ে আহত করে। পরে তার কাছে থাকা মোবাইল ফোন, গলায় থাকা চেইন ও অটোরিকশাটি নিয়ে যায়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, আহত ব্যাক্তি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার পিঠে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

লালবাগে যুবকের লাশ : লালবাগ এলাকা থেকে মো. এনামুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, লাশ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুপুর আড়াইটার দিকে এনামুল হককে হাসপাতালে আনা হয়। তার পকেট থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি নিউমার্কেট থানার নতুন পল্টন লেনের বাসিন্দা।

কলাবাগানে হোটেল অন্তঃসত্ত্বার লাশ : গ্রীন রোডের হোটেল রূপসা ইন্টারন্যাশনালের চতুর্থ তলার ৪১৮ নম্বর কক্ষের ওয়াশরুম থেকে বৃহস্পতিবার দুপুরে তানিয়া নবীর লাশ উদ্ধার করা হয়। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার নূর নবীর মেয়ে। তানিয়া শ্বশুরবাড়ি কুমিল্লায় স্বামী সাগরের সঙ্গে থাকতেন। গত ১৯ এপ্রিল রাত সাড়ে ১০টায় ওই হোটেলে উঠেছিলেন। পুলিশ বলছে, হোটেলের ওই রুম থেকে অনেক রকম ওষুধ পাওয়া গেছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তানিয়া নিজেকে ছাত্রী পরিচয় দিয়ে হোটেলে উঠেন। তিনি আইইএলটিএস পরীক্ষার জন্য ঢাকা এসেছেন। তবে রুম থেকে খুব বেশি একটা বের হতেন না।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম