Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা

Advertisement

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঢাকার ধামরাইয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘরের ভেতর থেকে তার লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। খুন হওয়া পরীক্ষার্থীর নাম নাহিদা আক্তার। তিনি পৌর শহরের কায়েতপাড়া মহল্লার সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগের ছাত্রী ও চলতি বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। তার বাবার নাম মো. নূর হোসেন ও মা লিজা আক্তার। নাহিদা নানির সঙ্গে পৌর শহরের পশ্চিম লাকুড়িয়াপাড়ার ছাব্বির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

সূত্র জানায়, নাহিদার নানি বিকালে তাকে ঘরে একা রেখে দুধ কিনতে বাজারে যান। দুধ নিয়ে বাড়ি ফিরতেই নানি দেখতে পান ঘরের দরজা খোলা এবং তার এসএসসি পরীক্ষার্থী নাতনির গলাকাটা রক্তাক্ত লাশ। এ সময় নাহিদার কানের সোনার দুল ও গলার লকেট নিয়ে যায় অজ্ঞাত খুনিরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান ও ওসি (তদন্ত) শহীদুল ইসলাম।

নানি দেলোয়ারা বেগম জানান, নাহিদার মা লিজা প্রবাসে থাকায় সে আমার সঙ্গেই থাকত। বিকালে নাহিদাকে ঘরে রেখে দুধ আনতে বাজারে যাই। এর এক থেকে দেড় ঘণ্টা পর বাড়ি এসে দেখি ঘরের দরজা খোলা এবং নাহিদা গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে নাহিদাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গলাকাটা ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত করছে এবং অপরাধীদের শনাক্তে কাজ করছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম