ধর্ষকের পক্ষে অবস্থান
লৌহজংয়ে ইউপি সদস্যের অপসারণ দাবিতে বিক্ষোভ
Advertisement
যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লৌহজংয়ে গোপন সালিশের মাধ্যমে ধর্ষকের পক্ষ নিয়ে বিচারের নামে প্রহসন করায় ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার বেলা ১২টার দিকে কলমা বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে স্থানীয়রা। অভিযুক্ত কলমা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মমিনউদ্দিন দোকানদার হিরণ। বিক্ষোভকারীরা বিচারের নামে ভুক্তভোগী কিশোরীর বাবাকে ডেকে হুমকির অভিযোগে হিরণ দোকানদারের শাস্তি ও তার সদস্যপদ বাতিলের দাবি করেছেন। বিক্ষোভকারীরা জানায়, মঙ্গলবার বাশিরার শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করে রাজমিস্ত্রি আল মামুন ফরাজী (৫৫)। এলাকাবাসী টের পেয়ে প্রতিবন্ধী মেয়েটিকে উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলার একটি হাসপাতালে ভর্তি করে। আল মামুন ফরাজী এ সময় পালিয়ে যায়। মানববন্ধনে বক্তব্য রাখেন-আনাস রুবেল শেখ, মকবুল হোসাইন, সজীব, নাহাল প্রমুখ।
