Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে। সোমবার ভোর রাতে পাথালিয়া ইউনিয়নের চাকল গ্রামের সালাম মেম্বারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানান, ৮ থেকে ১০ সদস্যের একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত দ্বিতল বাড়ির জানালার গ্রিল কেটে প্রবেশ করে। এ সময় বাড়ির সবাইকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটক রাখে। পরে আলমারি ভেঙে প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকাসহ মালামাল লুটে নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাতরা ওই বাড়ির সবাইকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

আশুলিয়া থানার ওসি মো. তারিকুল ইসলাম জানান, লুটের স্বর্ণালংকার ও টাকা উদ্ধারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। এ ঘটনায় বাড়ির মালিক আব্দুস সালাম বাদী হয়ে একটি মামলা করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম