Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

মা ফুফুসহ তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা

মানসিক ভারসাম্যহীন যুবক পলাতক

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদারডাঙ্গী খুশির বাজার এলাকায় কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে। আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের আজগর মোল্লার বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় হারুন মোল্যার মানসিক ভারসাম্যহীন ছেলে আকাশ (২৮) হঠাৎ করে কোদাল দিয়ে চারজনের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ফুফু আমেনা বেগম (৭৫), মা রাহেলা বেগম (৫০) ও প্রতিবেশী কাবুল (৪৫) নিহত হন। এ ঘটনায় প্রতিবেশী রিয়াজ মোল্লা (৪৫) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে ফরিদপুর পুলিশ সুপার নজরুল ইসলাম (এসপি) জানান, তিনজনের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম