শ্রীনগরে ব্যাংক কর্মকর্তার সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই
Advertisement
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শ্রীনগরে শিহাব পারভেজ নামক এক এজেন্ট ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ৬ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। সোমবার দুপুরে শ্রীনগর উপজেলার বেলতলি জোড় ব্রিজ কেসি রোড মোড়ে এ ঘটনা ঘটে। শিহাব পারভেজ সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইসলামী এজেন্ট ব্যাংকের কর্মকর্তা। ব্যাংক কর্মকর্তা শিহাব জানান, সোমবার দুপুরে শ্রীনগর ইসলামী ব্যাংক শাখা থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে সিএনজিযোগে তার কর্মস্থলে যাচ্ছিলেন। দুপুর আড়াইটায় বেলতলী জোর ব্রিজ কেসি রোড মোড়ে দুটি মোটরসাইকেল তার সিএনজির গতি রোধ করে। এ সময় সশস্ত্র চার ছিনতাইকারী তাকে বেদম মারপিট করে ও তার হাতে ছুরিকাঘাত করে নগদ ৬ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। মঙ্গলবার সকালে কিছুটা সুস্থ হয়ে তিনি শ্রীনগর থানায় এসে ছিনতাইকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি তদন্ত মিলটন দত্ত জানান, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
