গাজীপুরে চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাঙচুর
Advertisement
জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর সদর উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। সোমবার সদর উপজেলার পূর্ব নয়নপুর পেপসি গেট এলাকায় ভাওয়ালগড় ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। জানা যায়, নিরাপত্তাকর্মী মোছলেম উদ্দিন (৫৮) প্রায় দুই বছর ধরে চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকারের বাড়িতে কর্মরত আছেন। পূর্ব শত্রুতা ও চলমান মামলা-মোকদ্দমাকে কেন্দ্র করে চেয়ারম্যান ও তার ছেলেদের সঙ্গে স্থানীয় কয়েকজনের বিরোধ চলছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, সোহান শেখ, রনি ও রায়হানসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চেয়ারম্যানের বাড়ির গেটের সামনে এসে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে নজরুল ইসলামের নির্দেশে তারা গেট ভাঙচুর করে। নিরাপত্তাকর্মী মোছলেম উদ্দিন বাধা দিলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে তাকে সরিয়ে দিয়ে হামলাকারীরা বাড়ির ভেতরে প্রবেশ করে গালিগালাজ করে এবং চেয়ারম্যান ও তার ছেলেদের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম জানান, আমি দেশের বাইরে ছিলাম। দুই দিন আগে বাড়িতে ফিরেছি।
