Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

আশুলিয়ায় ১৫ ডাকাত স্বর্ণালংকার লুটে নিল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সাভারের আশুলিয়ায় এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে গেছে।

বুধবার ভোর রাতে আশুলিয়ার আউকপাড়া এলাকার ছায়াকুঞ্জর আব্দুল্লাহর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানান, ভোররাতে একতলা বাড়িতে ১০ থেকে ১৫ সদস্যের একদল মুখোশধারী ডাকাত দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করে বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫ হাজার টাকা, একটি আংটি, দুটি রোপ্যর চেইন, একটি স্বর্ণের চেইন, একজোড়া কানের দুল, ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্রসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার সময় বাড়ির মালিক আব্দুল্লাহকে কুপিয়ে ও তার স্ত্রীর দুটি কান ছিঁড়ে স্বর্ণালঙ্কার কেড়ে নেয়। একই সময় ওই বাড়ির ভাড়াটিয়ারা এগিয়ে এলে ভাড়াটিয়া আজিজুল এবং তার স্ত্রীর নাকের ফুল ও পায়ের নূপুর কেড়ে নিয়ে যায়। বাধা দিতে গেলে ডাকাতরা ওই ভাড়াটিয়ার স্ত্রী পপিকে তুলে নিয়ে যায়। তার আর্তচিৎকার এলাকাবাসী ধাওয়া দিলে ডাকাতরা পপিকে রাস্তার ফেলে রেখে পালিয়ে যায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম