Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন

দুই কর্মচারীকে পেটাল হকাররা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই কর্মচারীকে পিটিয়ে আহত করেছে ফুটপাত দখল করে বসা হকাররা। আহত দুই কর্মচারী রুহুল আমিন ও জাহাঙ্গীর। সোমবার বিকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় এই হামলা-মারধরের ঘটনা ঘটে।

সিটি করপোরেশন সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ফুটপাত ও রাস্তা দখল করে বসা হকারদের উচ্ছেদ করা হয়। সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ঘোষণা করেন হকারা রাস্তায় নয়, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। কিন্তু হকার উচ্ছেদের দুদিন পর থেকেই হকাররা ফুটপাত দখল করে আবার বসতে শুরু করে। ওইদিন সিটি করপোরেশনের উচ্ছেদ টিমের সদস্যরা চাষাঢ়া লৎফা টাওয়ারের সামনে ফুটপাত দখল করে বসা হকারদের উচ্ছেদ করতে গেলে ঐক্যবদ্ধ হয়ে তারা সিটি করপোরেশনের কর্মচারীদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে দুই কর্মচারী রুহুল আমিন ও জাহাঙ্গীর আহত হয়। এই ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান জানান, সিটি করপোরেশনের কর্মচারীদের ওপর হকারদের হামলা ও মারধরের ঘটনা খুবই দুঃখজনক।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম