Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

সাভারে নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল জঙ্গলে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নিখোঁজের ২২ দিন পর শাজাহান হোসেন নামে সাভারের এক ক্ষুদ্র ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ সাভারে নিয়ে আসে। পুলিশ জানায়, এপ্রিলের ১২ তারিখ শাজাহান গাজীপুর যাওয়ার সময় নিখোঁজ হন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা সাভার থানায় জিডি করেন। সোমবার সন্ধ্যায় কালিয়াকৈর এলাকার জঙ্গলে স্থানীয়রা তার অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে নিজের বাবার লাশ শনাক্ত করেন ছেলে শরিফুল ইসলাম।

ওসি আরমান আলী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অপহরণ করে হত্যা করেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম