রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা পেয়ে হামলা
Advertisement
যুগান্তর প্রতিদেন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দুই দফায় বসতঘরে হামলা, ভাঙচুর, লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার ভুলতার মর্তুজাবাদে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অলিউল্লাহ জানান, ভুলতার মর্তুজাবাদে দীর্ঘদিন বসবাস করছেন। গত ১ মে এলাকাবাসী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হাবুল্লাহ তার লোকজনের বিরুদ্ধে মাদক ব্যবসায় বাধা প্রদান করেন। এরই জের ধরে বুধবার সকালে হাবুল্লাহ তার সহোদর সয়ুল্লাহ, বাপ্পি, রাফি, বরকত উল্লাহসহ ১৫-২০ মিলে দেশীয় অস্ত্র নিয়ে তার বসতঘরে হামলা, ভাঙচুর, লুটপাট চালায়। এ সময় বাধা দিতে গেলে স্ত্রী শামসুন নাহার, নাতি ইমনকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় এলাকাবাসীর কাছে জানালে বুধবার বিকালে ফের হামলা ও ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীরা তার ঘরে থাকা ২ লাখ টাকা ও প্রায় ১ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে।
